বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

লৌহজংয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী মকবুল র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ১২ মামলার আসামী মকবুল হোসেন (৩৬) পূর্বকুমারভোগে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১০ আগস্ট) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। লৌহজংয়ের উত্তর মেদিনীমন্ডল গ্রামের আব্দুল হাকিম মুন্সীর পুত্র।

ঘটনাস্থল থেকে র‌্যাব-১১ একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৫শ’ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৭৫ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করে। এই ঘটনায় র‌্যাবের সিপাহি আমিরুল ও নায়েক তাকিউদ্দিন আহত হয়েছেন। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশটি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

র‌্যাবের এএসপি মো. মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মাদক উদ্ধারে অভিযান চালায়। এই সময় ৫/৬ জন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে মকবুলকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পাশে অস্ত্রসস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। কয়েক জোড়া স্যান্ডেলও পাওয়া যায়। তবে বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মকবুলকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব-১১ জানায়, এই সময় ৫০ রাউন্ড গুলি ছুড়ে। লৌহজং থানার এসআই হারুন জানান, লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com