শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

লিটার প্রতি সয়াবিন তেলের দাম বাড়ল ১৪ টাকা

লিটার প্রতি সয়াবিন তেলের দাম বাড়ল ১৪ টাকা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের বাজারে সয়াবিন তেলের দাম চার মাসের মাথায় আবার বেড়েছে। এবার বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ১২ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

আজ পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেলের দাম ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা জানান, স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে দুটি তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে।

গত ১৩ এপ্রিল রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে সরকারের সিদ্ধান্ত না আসায় ওই দাম কার্যকর হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com