শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

লামায় বীর বাহাদুর এমপিকে বীরোচিত সংবর্ধনা

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বান্দরবানের লামা উপজেলায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়েছে। লামা উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে এই সংবর্ধনা দেয়া হয়। লামা উপজেলা সদরের প্রবেশদ্বার লাইনঝিঝি থেকে ঘোড়ার গাড়িতে চড়ে বীর বাহাদুর এমপি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন।

এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার নারী-পুরুষ ফুলেল শুভেচ্ছা জানান। লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াই চিং মারমার সভাপতিত্বে কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।

বীর বাহাদুর এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততোদিন পাহাড়ের উন্নয়ন থামবে না। লামা উপজেলায় আগে যা উন্নয়ন হয়েছে এখন তারচেয়ে আরো বেশি উন্নয়ন হবে। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট লামা গড়ে তুলতে যেখানে যা প্রয়োজন তা করা হবে।

তিনি আরো বলেন, লামাবাসী আমাকে সর্বাধিক ভোট দিয়ে ৭ম বারের মতো বিজয়ী করেছেন এবং আজ যে সংবর্ধনা দিয়েছেন তা আমি কখনো ভুলবো না। সারাজীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com