বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

লাইসেন্স ছাড়া বেকারি পণ্য, কম অক্টেন দেওয়ায় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা ॥
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট ২০২৫) কুয়াইশ ও অক্সিজেন মোড়ে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলা দায়ের করা হয়। অপরাধের মধ্যে ছিল—লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং ওজন ও পরিমাপের মানদণ্ডের তুলনায় কম পরিমাণ অক্টেন প্রদান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১) আবু তাহের (৫৫), মালিক, বাগদাদ ফুডস, নয়াহাট, কুয়াইশ।
২) মোঃ জাহাঙ্গীর (৪৫), মালিক, মোসার্স হাজী এ. ওয়াজেদ এন্ড সন্স, অক্সিজেন মোড়, বায়েজীদ, চট্টগ্রাম।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com