বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হচ্ছেন সের্গেই শোইগু

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের মিত্র প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে প্রতিস্থাপন করতে চলেছেন। ক্রেমলিন এ ঘোষণা দিয়েছে।

৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দ্বায়িত্বে রয়েছেন। তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে।

রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে প্রকাশিত কাগজপত্রে বলা হয়েছে, শোইগু উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভের স্থলাভিষিক্ত হবেন।

সের্গেই শোইগু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন।

রাশিয়ার সরকারি কাগজপত্রে দেখা গেছে, পুতিন চান শোইগু নিকোলাই পাত্রুশেভের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা পরিষদে দায়িত্ব নিতে। পাত্রুশেভের নতুন পদ কী হবে তা এখনও স্পষ্ট নয়।

শোইগুর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায়ই তাকে তার জন্মভূমি সাইবেরিয়ায় মাছ ধরার সফরে নিয়ে যান।

সামরিক পটভূমি না থাকা সত্ত্বেও তাকে প্রতিরক্ষা পোর্টফোলিও দেওয়া হয়েছিল।

পেশায় সিভিল ইঞ্জিনিয়ার শোইগু ১৯৯০ এর দশকে জরুরিও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।

২০২৩ সালে শোইগু রাশিয়ার যুদ্ধ পরিচালনার বিষয়ে ওয়াগনার ভাড়াটে প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন।

প্রিগোজিন, যিনি মস্কোর বিরুদ্ধে একটি স্বল্পস্থায়ী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন, ভাইরাল হওয়া অডিও বার্তাগুলিতে শোইগুকে ‘ময়লাবাহী’ এবং ‘বয়স্ক ক্লাউন’ হিসেবে অভিযুক্ত করেছেন।

ভাড়াটে প্রিগোজিন ২০২৩ সালের আগস্টে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা যান।

সামান্য সামরিক অভিজ্ঞতাসম্পন্ন একজন অর্থনীতিবিদ শোইগুর প্রস্তাবিত প্রতিস্থাপনে কারও কারও কাছে অবাক লাগছে।

কিন্তু অন্য বিশ্লেষকদের দৃষ্টিতে পদক্ষেপটি এই ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অর্থনীতিকে যুদ্ধের প্রচেষ্টার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ করতে চাইছেন। বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com