শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে অনলাইনে ভোট দিলেন পুতিন

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্যদিয়ে তিন দিনব্যাপী নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

নির্বাচনে অনলাইনে ভোট দিয়েছেন দেশটির বর্তমান শাসক ভ্লাদিমির পুতিন। শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে অনলাইনে ভোট দেন তিনি।

ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের ভোট দেওয়া সংক্রান্ত ছবি প্রচার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দীর্ঘ সময়ের রাশিয়ান নেতা তার অফিসের একটি কম্পিউটারে ভোট দিচ্ছেন এবং ক্যামেরার দিকে হাত নাড়ছেন।
নির্বাচনে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির শাসক পুতিন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন রুশ প্রেসিডেন্ট।

তিন দিনব্যাপী এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে রবিবার পর্যন্ত। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে তিনি ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউই পুতিনের সমালোচনা করেননি। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা গেছে।

সূত্র : মস্কো টাইমস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com