শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫০

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫০ জন নিহত হয়েছেন। বিমানটিতে আর কোনো আরোহী বেঁচে নেই।

সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।

এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com