শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

রাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

রাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহী ও রাবি প্রতিনিধি:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ মারা গেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের অর্থো সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর বাজার এলাকায় ছাত্র-জনতার মারধরের শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ।

আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন।

মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম রফিকুল ইসলাম। মাসুদ মঙ্গলবার সন্তানের বাবা হয়েছেন। পরিবারসহ তিনি রাজশাহীর বিনোদপুর এলাকায় থাকতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে শনিবার রাতে বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা হয়। পরে তাকে প্রথমে মতিহার থানায় এবং পরে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com