বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

রাণীশংকৈল পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ শুরু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ শুরু করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রী কলেজে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্ষন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।

কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগমসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনে পৌরমেয়র পৌরনাগরিক ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগমের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

আজ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। আগামী দুদিনে বাকী ৬ টি ওয়ার্ডে বিতরণ করা হবে। পৌরসভায় মোট ১২৯০৫ জন নাগরিক স্মার্টকার্ড পাবে বলে পৌর কর্তৃপক্ষ জানান।

এ প্রসঙ্গে, মেয়র পৌরসভার সকল জনগনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন “দেশের জনগন দেশ-বিদেশে এই স্মার্টকার্ডের সুফল পাচ্ছে এবং আগামীতেও পাবে। এবং বর্তমান ডিজিটাল সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com