শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

রাণীশংকৈলে ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার রাতে বড় বাঁশবাড়ি থেকে ৭৫ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে পুলিশ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়ী গ্রামের মোঃ সামসুল হক মাষ্টার এর বাড়ীর দক্ষিন পার্শ্বে রাণীশংকৈল টু হরিপুরগামী পাকা রাস্তার উপর হইতে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মোঃ বাসেদ (২২), পিতা- মৃত বাকু মিয়া, সাং-মানিকখাড়ী, মোঃ ইয়াকুব আলী (২৫), পিতা- মোঃ আঃ রহমান, সাং- ডাবরী (ঝাড়বাড়ী), মোঃ সুয়েল (৩৫), পিতা- মৃত কবির উদ্দীন, সাং-রুহিয়া কে ৭৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। মাদক ব্যবসায়ীরা হরিপুর থেকে ফেনসিডিল নিয়ে রাণীশংকৈল আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ তথ্য নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, আসামীদেরকে ৬ অক্টোবর মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com