বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁও রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোঃ খোকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌরশহরের সন্ধারই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নসিমন ও তার ড্রাইভার আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। নিহত যুবকের পক্ষ থেকে কোনো মামলা হলে নসিমন ও তার ড্রাইভারকে আমরা আটক দেখাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com