বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় সাফেদা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোগোর চৌরাস্তা বেলতলী আব্দুর রহিম ফিলিং স্টেশন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফেদা বেগম (৪৫) হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী। গুরুতর আহত হন রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৬)। তাকে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় একজনের মৃত্য আরেকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার এস আই খাজিম উদ্দিন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে রাণীশংকৈল উপজেলার গোগোর চৌরাস্তা বেলতলী আব্দুর রহিম ফিলিং স্টেশন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে ঢাকা থেকে রাণীশংকৈলে আসার পথে রোজিনা এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী কোচ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১ নারী নিহত হন অপর এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন।

রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে জানান, দুর্ঘটনাস্থল থেকে সিএনজি টিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com