শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী (৬৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বলিদ্বাড়া-হরিপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা রাণীশংকৈল উপজেলার বলিদাড়া গ্রামের বাসিন্দা। তিনি ৮ নম্বর নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানও ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী বলিদ্বাড়া-হরিপুর মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

৮ নম্বর নন্দুয়ার ইউপির বর্তমান চেয়ারম্যান জমিরুল ইসলাম বলেন, মরহুমের জানাজা বিকেল পাঁচটায় বলিদাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নসিমনটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com