বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে শ্রমিক সংগঠনের শৃংখলা ফিরিয়ে আনা জরুরী—শপথ গ্রহন অনূষ্ঠানে প্রধান অতিথি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মটর শ্রমিক রাজ ৮৮ ত্রি-বার্ষিক নবগঠিত শ্রমিক নেতাদের শপথ গ্রহন বৃহস্পতিবার শ্রমিক কার্যালয়ে অনূষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক বলেন, শ্রমিকরাই হচ্ছে এ দেশের মূল চালিকা শক্তি, তাই এ সংগঠনের শৃংখলা ফিরিয়ে আনা জরুরী। শ্রমিকরা যেন মাদক সেবন না করে মানুষের সেবায় নিয়োজিত থাকে। তাদের পরিবারে যেন বাল্য বিবাহ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনূষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা। জেলা আহবায়ক নুর ইসলাম (ছুটু) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাজ ৮৮ জেলা সভাপতি আশরাফ আলী বাটলা, সম্পাদক আব্দুল জব্বার, আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জাতীয় পাটির সভাপতি এজেড সুলতান আহম্মেদ (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী আবু তাহের, সহকারি শিক্ষা কর্মকর্তা এসএম রবিউল ইসলাম সবুজ।

রাজ ৮৮’র সাবেক সম্পাদক রুস্তম আলী’র সঞ্চালনায় নব গঠিত সভাপতি মোঃ শামসুল হক, সম্পাদক আব্দুল মান্নান সহ ১৬ বিশিষ্ঠ্য কমিটিকে শপথ বাক্য পাঠ করান সাংগঠনিক সম্পাদক শাহাদতৎ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com