শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

রাণীশংকৈলে মাছ ধরতে নেমে বজ্রপাতে নিহত ২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, দূর্লভপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে রনি (১০) একই গ্রামের আবুল কালামের ছেলে আলিম (২০) ও গুরুতর আহত হলেন, সিরাজুল ইসলামের ছেলেআব্দুর রউফ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার দূর্লভপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তারা তিনজনই গ্রামের একটি স্থানীয় বিলে মাছ ধরতে নেমে ছিল।

এ সময় হঠাৎ বজ্রপাতে তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যায়। একজনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থার বেগতিক দেখে রোগীর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করেছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম।

অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com