বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

রাণীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক স্পর্শে ছেলে আব্দুল কাদের (৩৫)কে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা আফরোজা বেগম (৬০)। বৈদ্যুতিক স্পর্শে মা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিক পাড়ায় পানির পাম্প থেকে ফসলি জমিতে পানি নিতে গেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৮নং নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান জমিরুল ইসলাম। নিহত আব্দুল কাদের ওই গ্রামের মনু মিয়ার ছেলে ও আফরোজা বেগম মনু মিয়ার স্ত্রী।

পরিবারের স্বজনেরা জানান, বিকেলে আব্দুল কাদের ফসলি জমিতে পানি দেয়ার জন্য মোটর রুমে যায়। এসময় মোটরে শর্ট সার্কিট হয়ে সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় কাদের। দীর্ঘ সময় ছেলে বাসায় না ফেরায় সন্ধ্যায় তার মা আফরোজা ছেলেকে খুজঁতে সেই জমিতে যায়। এসময় ছেলেকে মোটর রুমে পড়ে থাকতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তার মাও বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়। এসময় বাবা ও দাদিকে পড়ে থাকতে দেখে আফরোজার সাথে থাকা কাদেরের ছেলে শিশু নুর (৫) বাসায় দৌঁড়ে গিয়ে পরিবারের অন্যদের জানায়।

তখন স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা পরিদর্শক এস এম জাহিদ ইকবাল। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়। এ বিষয়ে কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com