শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

রাণীশংকৈলে গমের ডাটার আগুনে পুড়ে গেল ১০ একর জমির গম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: কেটে নেওয়া গমের ডাটায় আগুন ধরিয়ে দেয় এক কৃষক। সে আগুন থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পেকে যাওয়া ১০ একর জমির গম পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ থানা পুলিশের একটি দল।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে স্থানীয় এক কৃষক তার কেটে নেওযা গমের ডাটায় আগুন ধরিয়ে দেয়। তার সেই আগুনের সুত্রপাতে আশপাশের গম ক্ষেতে আগুন ধরে যায়। এতে ঐ এলাকার সাংবাদিক বিপ্লব উসমান রেজওয়ানসহ মোট ১৩ জন কৃষকের পাকা গম পুড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com