বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: “মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে শনিবার (৩০ অক্টোরব) কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি র‍্যালি বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কমিউনিটি পুলিশ ফোরামের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি সিনিয়র পুলিশ কমিশনার তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, ধর্মগড় ইউনিয়র আ’লী সভাপতি আবুল কাশেম, নেকমরদ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হোসেন, নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, কাউন্সিলর হালিমা আক্তার ডলিসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই মোমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com