শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

রাজশাহী ব্যুরো:: রাজশাহীর পুঠিয়ায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিটি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর বগিটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন এ তথ্য নিশ্চিত করছেন।

এর আগে, সকাল ৬টায় ৩৬ মিনিটে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েন। পাশাপাশি স্টেশনেও আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের ট্রেন। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে দুর্ঘটনাকবলিত ট্রেনটি।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে বেলপুকুর এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহীমুখী অন্য ট্রেনগুলোও পথে আটকা পড়ে। তবে উদ্ধারকাজ শেষ হয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com