শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

রাজশাহীর বাস ঢুকতে পারবে না রংপুরে

বগুড়া প্রতিনিধি:: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে চলাচল করবে না বলে ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি জানান, ইদানীং গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সাথে একাত্মতা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তে আমরা অটল থাকব৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com