শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

যুবলীগ নেতা মামুনের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুর প্রতিনিধি : রবিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পিরোজপুর পৌর-যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মামুনের ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার টগড়া এলাকা এ ঘটনা ঘটে।

অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার ভাগনে শেখ রাসেল। মামুন পিরোজপুর পৌরসভার পালপাড়া ওয়ার্ডের মো. শাহ আলম শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার রাতে মামুন তার আত্মীয় বাড়ি যাওয়ার পথে উপজেলার শেখ ফজলুল হক মনি সেতুর টোল প্লাজায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। এসময় তিনি পাশ্ববর্তী আব্দুল বারেকের বাড়িতে দৌড়ে আশ্রয় নিলে সেখানে গিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে গুরুতর আহত করে।

এসময় শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকররা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মামুনের ভাগনে শেখ রাসেল জানায়, মামার অবস্থা খুবই গুরুতর। তিনি খুলনার একটি হাসপাতালে আইসিইউতে আছেন। তার পায়ের রগ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শরীরে একাধিক কোপ রয়েছে, অনেকবার রক্ত দিয়েছি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকাদার জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে পিরোজপুর হাসপাতাল থেকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com