শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

যুদ্ধ এখনো শেষ হয়নি শান্তির জন্য হামাসকে ধ্বংস করতেই হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় শান্তির জন্য হামাসকে ধ্বংস করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল।

২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

নেতানিয়াহু বলেছেন, সামরিক শক্তি প্রয়োগ ছাড়া হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করা যাবে না। তিনি বলেন, ‘আমরা থামছি না। এই যুদ্ধ চলবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com