রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী।

কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে রোসালিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রোসালিন ডিমেনশিয়া রোগে (স্মৃতিভ্রংশ) ভুগছিলেন। গত মে মাসে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

১৯২৭ সালের ১৮ আগস্ট রোসালিনের জন্ম। তার পুরো নাম এলেইনর রোসালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোসালিন কার্টার নাম নেন তিনি। তাদের সংসারে ৪ সন্তান, ১১ নাতি-নাতনি এবং ১৪ জন প্রপৌত্র ও প্রপৌত্রী রয়েছে। ২০১৫ সালে তাদের এক নাতির মৃত্যু হয়েছে।

ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com