বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা সুনাকের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে গিয়েছিলেন ঋষি। সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। অনুমতি প্রদানের পরই এটি জনসম্মুখে ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com