সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

মেক্সিকোয় বারে অগ্নিসংযোগ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: মেক্সিকোতে একটি বারে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে এ ঘটনা ঘটে।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ বলেছে, সন্দেহভাজন হামলাকারী যুবক ছিলেন এবং ঘটনার সময় তিনি একেবারে মাতাল ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় বারের অতিথি বিশেষ করে নারীদের সাথে অসভ্য আচরণ করছিলেন। পরে তাকে বারের নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বারের দরজায় ওই যুবক অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সোনোরা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে এখনো শনাক্ত বা গ্রেফতার করা যায়নি। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করছে বলে জানান তিনি।

সূত্র : দ্যা নিউইয়র্ক টাইমস

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com