রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মেক্সিকোতে ১৩ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরেরো প্রদেশে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। নিহতদের মধ্যে শহরটির নিরাপত্তা প্রধানও রয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধান ছিলেন। শহরটি আকাপুলকোর প্রশান্ত মহাসাগরীয় রিসোর্টের ঠিক পশ্চিমে অবস্থিত জনপ্রিয় সমুদ্র সৈকত।’

সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

উল্লেখ্য, মেক্সিকোর কোয়ুকা দে বেনিটেজ এলাকাটি নানা ধরনের অপরাধের জন্য পরিচিত। পুলিশ কর্মকর্তাদের উপর অতর্কিত এই হামলার আগে সেখানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে কথিত বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com