বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মুন্সীগঞ্জে সিমেন্ট কারখানায় বালুচাপায় ২ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি:: মুন্সীগঞ্জের সদর উপজেলায় একটি সিমেন্ট কারখানার পাইপ (স্লগ-হপার) পরিষ্কার করতে গিয়ে কংক্রিট ও বালুচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার সকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় ক্রাউন সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকরা হলেন- শাহীন (৩১) ও মো. রাশিদুল (২৫)।

সদর থানার ওসির আলমগীর হোসেন জানান, সকালে ওই ফ্যাক্টরির পাইপ (স্লগ-হপার) পরিষ্কার করতে গিয়ে কংক্রিট ও বালুচাপায় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও এক শ্রমিক। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com