বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শ্রক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়।

জানা যায়, র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বড় শিকাপুর গ্রামস্থ সাইদুল মোড়লের বাড়ীর সামনে অভিযান চালিয়ে সাইদুল মোড়ল (২৮), মোঃ কাউসার আলম, (২৭) ও মোঃ সোহেল হোসেন (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ১০৭পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭শ’ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩২ হাজার একশত টাকা।

এবিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com