বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ ঢাকা জেলার দোহার থানাধীন দক্ষিন শিমুলীয়া গ্রামস্থ বর্তমান নারিশা ইউপি সদস্য কামাল হোসেন ডিপটি ওরফে কালা মেম্বার এর বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১৪ (চৌদ্দ) কেজি ওজনের একটি বাসুদেব মূর্তির কষ্টি পাথর উদ্ধার করেন। এসময় বাবুল শেখ (৪৭) নামে একজনকে গ্রেফতার করেন র্যাব-১১।
গতকাল বুধবার (২৯ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য কামাল হোসেন ডিপটি ওরফে কালা মেম্বার এর বাড়ীতে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে কষ্টি পাথর কেনাবেচার সাথে জড়িত বাবুল শেখ (৪৭) নামে একজনকে গ্রেফতার করেন। মূর্তিটি ঘরের মধ্যে একটি বস্তায় কাপড়ে মোড়ানো অবস্থায় সেলফের উপরে রাখা ছিল। যার দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্ত ১৭ ইঞ্চি।
এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক ইউপি সদস্য ডিপটি ওরফে কালা মেম্বার মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত কষ্টি পাথরটির আনুমানিক মূল্য ৫ কোটি ৬০ লক্ষ টাকা। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দোহার থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।