রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
তোহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে ॥
চট্টগ্রামের মীরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটার দিকে অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত মজিবুল হকের ছেলে এবং মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
স্থানীয় বাসিন্দাএবং পথচারী জানান কামাল উদ্দিন একটি প্রাইভেটকারে করে অর্থনৈতিক অঞ্চল সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তিনি দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন।
পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাইয়ের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন বলেন, আহত অবস্থায় কামাল উদ্দিনকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রহস্যজনক ভাবে আরও দুটি ঘটনা ঘটেছে মিরসরাই ইকোনোমিক শিল্প অঞ্চলে ১৬নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রফিক মেম্বার ও আরেক নেতা ১১নং যুবদেলর আহ্বায়ক রিপন মিরশরাই শিল্প অঞ্চলে দূর্ঘটনা দেখানো হয়। পরে রফিক মেম্বার মাডার দেখিয়ে মামলা করা হয়।
নেতারা কর্মীরা জানায়, পরিকল্পিত ভাবে দুর্ঘটনা দেখানো হয়েছে, আসলে কিন্তু এটা দুর্ঘটনা না, অনেক দিনের পরিকল্পনা করে দুর্ঘটনা দেখানো হচ্ছে। নেতা কর্মীরা আরো বলেন আমরা এই মর্মান্তিক ঘটনার সুস্থ তদন্ত চাই।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।