রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় মাটি চাপা পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

অনলাইন প্রতিবেদক:: মালয়েশিয়ার মাচাং প্রদেশে নির্মাণকাজের সময় মাটি চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

মাচাংয়ের পুলাই চনডং জেলার কামপুং মাকা এলাকায় বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২ টার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাচাং পুলিশের প্রধান সুপারেন্ডেন্ট মোহা. আদিল মাত দাউদ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মানুষের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। মৃতদের সকলের বয়স ৩০ বছরের কাছাকাছি। নিহতদের মরদেহ মাচাং হাসপাতালে রাখা হয়েছে।

ঘটনাস্থলের ৫০ মিটারের মধ্যে ২৯ বছর বয়সী আনিস আসিকিন আরিফিনের বাসা। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি জানান, নির্মাণ কাজের এলাকা থেকে সাহায্য চেয়ে চিৎকার শুনতে পাই।

আরেকজন প্রত্যক্ষদর্শী ৩৬ বছর বয়সী আমিরো আনুয়ার জানান, ভূমিধ্বসের ঘটনায় স্ত্রীর ফোন পেয়ে আমি দৌঁড়ে যাই। কারণ আমাদের বাসা খুবই কাছে। সেখানে পৌঁছে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে। পুলিশ এবং উদ্ধারকর্মীরা মাটি খুঁড়ে মৃতদেহ বের করে আনছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com