সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: মালয়েশিয়ার সেলানগর রাজ্যের এলমিনা শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
দ্য স্ট্রেইট টাইমস ও আনাদোলু এজেন্সি জানায়, নিহতদের মধ্যে যাত্রী ছয়জন ও দুজন ক্রু। বাকি দুজন একটি গাড়ি ও মোটরসাইকেল চালক, যাদের ওপর গিয়ে বিমানটি আছড়ে পড়ে।
খবরে বলা হয়, মালয়েশিয়ার ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট একটি বিমান উড্ডয়ন করেছিল। এটি সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
সেলানগর রাজ্যের পুলিশপ্রধান জানান, বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ও মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ছাড়া বিমানের ভেতর থেকে ছয়জন যাত্রী এবং দুজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়।