বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গভীর রাতে শুনানি, রিমান্ডে ৪ আসামি 

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গভীর রাতে শুনানি, রিমান্ডে ৪ আসামি 

মাগুরা জেলা প্রতিনিধি:: মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার (৯ মার্চ) দিনের আলোতে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।

এ সময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন-হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।

মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি চারজনকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। রিমান্ড না দেওয়ারও দাবি করেন তারা।

তিনি আরও বলেন, ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জবানবন্দি নেওয়া যায়নি। ফলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

বর্তমান শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com