বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মাকে হত্যার চেষ্টায় ২ পুত্র কারাগারে

মো. আবদুল্লাহ, চট্টগ্রাম থেকে।।
রবিবার (৩১ মার্চ) সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমেদ ভূঁঞার আদালতে মা মিনু রানী বড়ুয়ার দায়েরকৃত মামলায় আসামীরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশে আত্মসমর্পণ করলে পুত্র সুমন বড়ুয়া (৪২) অনুপম বড়ুয়া (৪০) কে শুনানিআন্তে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

`মামলার সংক্ষিপ্ত বিবরণ` – মিনু রানী বড়ুয়া বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ৩পুত্র সুমন বড়ুয়া , অনুপম বড়ুয়া, মিল্টন বড়ুয়ার বিরুদ্ধে দন্ডবিধি আইনে ৪৪৮/৩২৩/৩০৭/৪২৭/৫০৬/৩৪ দ:বি ধারায় অভিযোগ দায়ের করে। বাদিনীর স্বামী মার্স কর্পোরেশন নামক সি এন্ড এফ এজেন্ট এর মালিক, সে বিভিন্ন জায়গায় নিজের এবং স্ত্রীর নামে সম্পত্তি কিনেন এবং ৬ তলা বাড়ি আছে, বাদীনির স্বামী বিভিন্ন বিহার ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন, বাদীনীর স্বামী মারা যাওয়ার পরে আসামীগণ তাদের পৈতৃক সম্পত্তি ও তাদের মা এর সম্পত্তি বিক্রি করে তাদের কে টাকা দেওয়ার জন্য মাকে বারংবার জোর করতে থাকে, বাদীনি অপারগতা প্রকাশ করলে আসামীগণ বিগত ০১/১০/২৩ ও ০৩/১২/২৩ তারিখে মাকে মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করে এই অভিযোগ আনয়ন করে বাদিনী ০৩/১২/২৩ তারিখে মামলা দায়ের করেন এবং আদালত মামলা আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।

তার পরিপ্রেক্ষিতে আসামীগণ মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে গত ১১/২/২৪ তারিখে আত্মসমর্পন করলে মহামান্য বিচারপতি তাদের কে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করার শর্তে আগাম জামিন প্রদান করেন।রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com