শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনামঃ

ময়লা আর্বজনা পরিস্কার করতে ঝাড়ু হাতে আবু আশফাক এমপি

ময়লা আর্বজনা পরিস্কার করতে ঝাড়ু হাতে আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিনিধিঃ

রাস্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন কাজে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়লেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শনিবার সকাল ১০ টায় তিনি এ কর্মসূচীর উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক পরিচ্ছন্ন সরঞ্জাম নিয়ে নবাবগঞ্জ চৌরাস্তা কায়কোবাদ চত্বরে পাশে জমে থাকা ময়লা আবর্জনা ঝাড়ু দেন। এরপর তিনি নিজেই কোদাল হাতে নিয়ে ময়লাগুলো একটি ঝুড়িতে তুলে দেন। এরপর জেলা পরিষদ মার্কেটের সামনে ময়লা আর্বজনা না ফেলে নির্দিষ্ট স্থানে এসব রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।

এর তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় গিয়ে আবর্জনা পরিস্কার করেন। এসময় তিনি হাসপাতালের প্রথম ও দ্বিতীয় তলায় ভর্তি নারী পুরুষ ও শিশু রোগীর খোঁজ খবর নেন। পরে তিনি ওই হাসপাতালের অপারেশন কক্ষ ঘুরে দেখেন। কক্ষের ভেতরে ঢুকতেই তিনি দেখেন দেয়ালের আস্তর খুলে পড়ছে। এসময় তিনি হাত দিয়ে স্পর্শ করতেই দেয়াল থেকে আস্তরের বড় একটি অংশ খুলে যায়। পরে তিনি উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তাকে ডেকে দ্রুত সংস্কার করার নির্দেশ দেন।

ময়লা আর্বজনা পরিস্কার করতে ঝাড়ু হাতে আবু আশফাক এমপি

হাসপাতাল পরিদর্শন শেষে এমপি আশফাক সংবাদকর্মীদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার আমলে স্বাস্থ্য সেবায় কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। সাধারণ মানুষের চিকিৎসা সেবায় সব ধরনের ব্যবস্থা থাকার পরেও কেন রোগীরা ভঞ্চিত হবে। তিনি সকল চিকিৎসক ও সেবিকাদের ভর্তি ও বর্হিবিভাগের সকল রোগীদের মান সম্মত চিকিৎসা দেয়ার অনুরোধ করেন।

এসময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার শামসুল আলম খান, ডা. হরগোবিন্দ সরকার, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, এম হাসান লিটু, সাবেক ভিপি এম আর আকবর, যুবদল নেতা মোজাহিদ খান, ছাত্রদলের উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, নারী নেত্রী ইয়াসমিন আক্তার, শাহীনুর আলম বিলকিস চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com