বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভাষাসৈনিক জিয়াউল হক আর নেই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হক (৯৫) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে শহরের জামে মসজিদ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

এই ভাষাসৈনিক তার কর্মময় জীবনে মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি মাগুরা আদর্শ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩নং প্রাথমিক বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি সাংস্কৃতিক জগতের নাটক, কবিতা, আবৃত্তি ও সংগীতে অবদান রাখেন।

মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জিয়াউল হকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ম ফ আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ।

পরিবার সূত্রে জানা যায়, মরহুমের নামাজের জানাজ শনিবার বাদ জোহর দুপুর দুইটায় শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com