শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মধ্য আকাশে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন।
রবিবার (২৮ জানুয়ারী) ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে এ ঘটনা ঘটে।
সোমবার (২৯ জানুয়ারী) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা- এএফপি।
স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে খনি-সমৃদ্ধ শহর ইতাপেভাতে পতিত হয়। পরে অভিযান চালিয়ে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাজিলের মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল।