রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য একরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার একর রাজ্য সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি একটি একক ইঞ্জিন সেসনা ক্যারাভান ছিল এবং এটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।

বিমানটিতে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু যাত্রী এবং পাইলট ও সহ-পাইলট ছিলেন। এই ১২ জনের সবাই ঘটনাস্থলে মারা গেছেন। যাত্রীদের জাতীয়তা কী তা এখনও স্পষ্ট নয়।

বিমানটি ব্রাজিলের পার্শ্ববর্তী অ্যামাজোনাস রাজ্যের একটি ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। এটি স্থানীয় সংস্থা এআরটি ট্যাক্সি অ্যারিও দ্বারা পরিচালিত হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, বিমানটির আঘাতে আগুনে জ্বলে ওঠে এবং পেরু ও বলিভিয়ার সঙ্গে ব্রাজিলের সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চলে বনে আগুনের সৃষ্টি করে।

দুই মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনা। সেপ্টেম্বরে অ্যামাজোনাস রাজ্যে বিধ্বস্ত একটি ছোট জেট বিমানে ১৪ জন মারা গিয়েছিল। ওই দুর্ঘটনার শিকার ১২ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য সবাই ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন।

কর্মকর্তাদের মতে, প্রবল বৃষ্টিতে কম দৃশ্যমানতার কারণে পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com