রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।

এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রিফাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

কেন দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে, এ নিয়ে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়কসহ চারজন নেতা গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে চাঁদাবাজির অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এই সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com