শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

বেগম জিয়া ছিলেন জাতির কান্ডারি

বেগম জিয়া ছিলেন জাতির কান্ডারি

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায়ের অবসান হলো আজ মঙ্গলবার  ৩০ ডিসেম্বর সকালে। বেগম খালেদা জিয়া চলে গেলেন, অনন্তের পথে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্রের এক আপোসহীন নেত্রী, বাংলাদেশের অগ্রযাত্রার একজন সাহসী নির্মাতা, নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর বেগম জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। একজন সত্যিকারের দেশপ্রেমিক।  দলমত নির্বিশেষে মানুষের ভালোবাসায় সিক্ত একজন মহান ব্যক্তিত্ব।

তাঁর চলে যাওয়ায় এদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। বাংলাদেশের মানুষ হারালো একজন বিশ্বস্ত অভিভাবক। তরুণ প্রজন্ম হারালো একজন পথপ্রদর্শক। নারীরা হারালো তাদের প্রেরণা ও ভালোবাসার প্রিয় মানুষকে। নিপীড়িত মানুষ হারালো তাদের সংগ্রামের সাহসকে। এদেশের দলমত নির্বিশেষে সব মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি চলে গেলেন। সব মত ও পথের মানুষকে কাঁদিয়ে তিনি চিরবিদায় নিলেন। বাংলাদেশে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে তিনি বিদায় নিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com