শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বিশ্ববাজারে সর্বকালের রেকর্ড ভেঙেছে সোনার দাম

বিশ্ববাজারে সর্বকালের রেকর্ড ভেঙেছে সোনার দাম

অর্থনৈতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার দাম আউন্স প্রতি ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে। এর ফলে মঙ্গলবার (২২ এপ্রিল) সর্বকালের রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।

নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বেছে নেওয়ায় দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা বলে মনে করা হচ্ছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং শেয়ার বাজারগুলোতে দরপতন হওয়ায় সোনায় বিনিয়োগ অনেক বেড়েছে।

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী দেখা যেতে পারে বলে আশঙ্কা আছে। একইসঙ্গে সিংহভাগ অর্থনীতিবিদ মনে করেন এই প্রভাব অত্যন্ত নেতিবাচক হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com