শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিশ্বকে অবশ্যই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাতের একটি সমাধান বের করতে হবে : বোরেল

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, বিশ্বকে অবশ্যই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাতের একটি সমাধান বের করতে হবে।

তিনি বলেন, গত ৩০ বছরে আমরা যা শিখেছি এবং গাজার ট্র্যাজেডি থেকে আমরা এখন যা শিখছি তা হলো- সমাধানটি অবশ্যই বাইরে থেকে দিতে হবে।

বোরেল পর্তুগালের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, শান্তি তখনই স্থায়ী ভাবে অর্জিত হবে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় তা অর্জনে গভীরভাবে সম্পৃক্ত হবে এবং একটি সমাধান চাপিয়ে দেবে।

বোরেল লেবাননে হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে হত্যার বিরুদ্ধেও কথা বলেছেন। তিনি বলেন, এটা সংঘাতের তীব্রতা বাড়িয়ে তুলতে পারে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে প্রতিবেশী দেশ লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাসের উপপ্রধান সালেহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com