সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে’ ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর

বিয়ের প্রলোভনে’ ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: উপদেষ্টা পরিষদের সভায় আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড় পরিবর্তন এসেছে। ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে সংশোধনী পাস করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২০ মার্চ) এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস হয়।

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এতদিন টেন্ডারের মাধ্যমে ৬০ শতাংশ কাজ হতো।

এ ছাড়াও, তিন পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে বর্ণনা করে শফিকুল আলম আরো বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com