শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নয়: হাবিব উন-নবী

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নয়: হাবিব উন-নবী

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, সংস্কারের নামে যারা নির্বাচন পিছিয়ে নিতে চায় তাদের ওপর জঙ্গিভূত ভর করেছে। তারা নির্বাচনে নয়, রগ কাটায় বিশ্বাসী।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বান্দরবানের রাজার মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত। ইউনূস সাহেব একজন ভালো লোক। তিনি পরিচ্ছন্ন একটি নির্বাচন উপহার দিবেন। তবে সংস্কারের নামে যারা নির্বাচন পিছিয়ে নিতে চায় এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান। দেশের জনগণ এখন আর তালবাহানা মেনে নিবেন না। ১৭ বছর জনগণের ভোট দেয়ার অধিকার বঞ্চিত করার ফলে যে আন্দোলন হয়েছিল। সে অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বিএনপি আবারও আন্দোলনে নামবে।

এসময় বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরীর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামা চিং, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি ও সদস্যসচিব জাবেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com