বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন ভুলের চোরাবালিতে আটকে আছে। যারা বিগত ৯ বছরে কোন আন্দোলন সংগ্রাম করতে পারেনি তারা এই সময়ে আন্দোলন, সংগ্রাম করে কি করবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের বাকী আছে মাত্র ৮ থেকে ৯ ।
আজ সোমবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সদর বাজারে জোড়া সেতুর কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলায় প্রায় শতাধিক ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজ ছিলো। এ সরকারের আমলে পরিকল্পনা করে তা ৫০টি করা হয়। এ পর্যন্ত ২৯টি কংক্রিটের সেতু নিমার্ণের কাজ হাতে নিয়েছে সরকার। যার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, বিএনপির অতীতের সহিংসতার রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে। তারা মনে করেছিলো বেগম খালেদা জিয়া জেলে গেলে তাদের আন্দোলন আরো জোরদার হবে। কিন্তু তাদের সেই আশা ব্যর্থ হয়েছে। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি তাদের রাজনীতি এখন ভুলের চোরাবালিতে আটকে আছে। তাই জনগণ এখন আর বিএনপিকে চায় না।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ প্রমুখ।