শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে সৌরচালিত সুপেয় পানির উদ্বোধন

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের সুয়ালক হেডম্যান পাড়ায় রিংওয়েল ভিত্তিক সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট ও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুয়ালক হেডম্যান পাড়ায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, সুইডেন ও এমবাসি অফ ডেনমার্ক এর অর্থায়নে লজিক প্রকল্প বান্দরবান সদর এর বাস্তবায়নে এই রিংওয়েল ভিত্তিক সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বান্দরবানের উপপরিচালক এস এম মনজুরুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ বান্দরবানের উপপরিচালক এস এম মনজুরুল হক বলেন, সরকার দেশের মানুষের কথা চিন্তা করে বলেই আজ এই এলাকার জনগন পানির কষ্ট থেকে মুক্তি পাবে।

তিনি বলেন, আপনারা এই পানির মেশিন, সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার অফিস ঘরটি দেখাশোনা করবেন এবং যত্ন সহকারে ব্যবহার করবেন তাহলেই এই এলাকার জনগনের পানির অভাবে থাকতে হবেনা আর আজকে থেকে এই পাড়ার প্রত্যেক ঘরে ঘরে সারাদিন পর্যাপ্ত পানি পাবে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী অনুপম সিকদার, লজিক প্রজেক্ট এর ডিসিএফসি মোমেন খান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রনিজ চাকমা, করুনাময় চাকমা, সদর উপজেলা ফান্সিলিটেটর মাচউ মার্মা মিলি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com