শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বান্দরবানে যৌথ বাহিনীর সংঘর্ষে দুই কেএনএফ সদস্য নিহত, আটক ২

 

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে সেনাবাহিনীর সাথে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র মধ্যে সংঘর্ষে দুই কেএনএফ সদস্য নিহত ও দুজন আটক হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) ভোরে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকত্লাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সকালে সেখান থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হচ্ছে।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাট করছে। অভ্যন্তরীণ সড়ক গুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফ’র মধ্যে ছয় ঘন্টা ব্যাপী সংঘর্ষে চলে। এ ঘটনার পর সেখান থেকে কেএন এফ এর পোশাক পরা দুজনের লাশ উদ্ধার করা হয়। ওই এলাকা তল্লাশি করে আটক করা হয় আরো দুজন সদস্যকে।

নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানিয়েছে রাত বারোটার পর থেকে থানচি লিক্রে সড়কের বাকত্লাই এলাকায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সেখানে ৬ ঘন্টা ব্যাপী যুদ্ধের পর দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে আটক সদস্যদের বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com