শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সেনা রিজিয়নের (জিটুআই) মেজর পারভেজ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় মেজর পারভেজ রহমান বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের ধর্মীয় উৎসব উদযাপনে যেনো আনন্দঘন পরিবেশ বজায় থাকে, কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়, সেনাবাহিনীর পক্ষ হতে সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। দূর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের লোকজনও যেনো স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য সেনাবাহিনীর পক্ষ হতে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় তিনি আরও বলেন, বিগত সময়ের মতো আগামীতেও সেনাবাহিনী সবসময় সকল সম্প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com