শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবানে পৃথক সড় দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শামসুল মিয়া নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত শামসুল মিয়া ময়মনসিংহ জেলার হাশেম আলীর ছেলে।

এদিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক ইউনিয়নের বিশ্ববিদ্যালয় গেট এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা মো. হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় আরো কয়েকজন গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে।

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেন এবং নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে একদিনেই দুটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com