শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১ মার্চ) সকালে বান্দরবান রিজিয়নের আওতাধীন ৬৯ পদাতিক ব্রিগেডের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তায়ও কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ববোধেরই অংশ।

এদিন বান্দরবান সদর এলাকার শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা ও ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী দেওয়া হয়।

ইফতার সামগ্রী পেয়ে বেশ আনন্দিত সুবিধাভোগীরা। তারা বলেন, সমাজের বিত্তবানরা রমজানের আগেই কেনাকাটা সেরে ফেলেন, কিন্তু আমাদের মতো অসহায় মানুষদের ইফতারের ব্যবস্থাই করা কঠিন। সেনাবাহিনীর এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে আসবে।

মানবিক এই উদ্যোগের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তারা আরও বলেন, সেনাবাহিনীর এই সহযোগিতা আল্লাহ কবুল করুন। ভবিষ্যতেও তারা অসহায়দের পাশে থাকুক, এই কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com